ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জে গাড়ী চুরি মামলার ৫ আসামী গ্রেফতার

Link Copied!

ঢাকার কেরাণীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ডিবি কতৃক অভিযান পরিচালনা করে গাড়ী চুরি মামলার ৫ আসামী গ্রেফতারসহ ৪টি চোরাই ট্রাক উদ্ধার করেছে।

গ্রেফতাররা হলো মো. বিল্লাল ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (২৮),মোঃ সেলিম (৪৫), সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।

আজ রোববার সকালে কেরাণীগঞ্জ কদমতলীর ডিবির অফিসের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এবিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. জাহাঙ্গীর।

তিনি তার বক্তব্যে বলেন, গত ৫ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোল্লা বাজারে কাওটাইল এলাকায় জাকির এর গদি থেকে ১টি ড্রাম ট্রাক অজ্ঞাতনামা চোরেরা নিয়া যায়। তার সূত্র ধরে একটি চৌকস টিম ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ আভিযানিক কার্যক্রম শুরু করেন।

এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জাম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. জাহাঙ্গীর আলমদের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় এএসআই (নিঃ) মিলন মাতুব্বর,এএসআই(নিঃ) সেলিম রেজা, এএসআই (নিঃ) কে এম মিজান ও ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ১১ অক্টবোর উক্ত মামলায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের করে।

এসময় তাদের হেফাজত থাকা বিভিন্ন স্থান থেকে ৪টি ট্রাক ও বাদীর চুরি যাওয়া ড্রাম ট্রাকটি বিভিন্ন খন্ডিত অবস্থায় উদ্ধার করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়ী চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জিজ্ঞাসাবাদে আরো জানায় যে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে গাড়ী চুরি করে গাড়ীরি যন্ত্রাংশ ও পার্টস কিছুটা মোডিফাই বিক্রয় করে থাকে।

নিউজটি শেয়ার করুন