:: শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ ::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন দেশে আসছে জাতীয় সরকার। আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে পারলেও দেশে হবে জাতীয় সরকার। এই সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহেবের। তিনি আরও বলেন যারা করছে পিআর পিআর, তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারা গনতন্ত্রের বিপক্ষে শক্তি। তারা চায় না দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। কারন তারা জানে নির্বাচনে তাদের নির্ঘাত ভরাডুবি। তাই তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তিনি আরও বলেন কোন অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ই হবে আগামী সংসদ নির্বাচন।
আজ শনিবার বিকেল তারানগর ইউনিয়নের বটতলী হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দেশের যত সব উন্নয়ন হয়েছে, সব উন্নয়ন বিএনপির হাতেই হয়েছে। আর শেখ হাসিনা হাত ধরে হয়েছে দেশে লুটপাট, গুম,খুন, অন্যায় ও অবিচার। মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি নিজেই অনকে খেলা খেলেছেন। তিনি আজ বেচে থাকলে বাংলাদেশেন ক্রীড়াঙ্গন আরও প্রসারও বিস্তার লাভ করতো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান বলেন, একটি সুদৃঢ় ঐক্য থামিয়ে দিতে পারে সকল যড়যন্ত্র। আগামী নির্বাচনে সকলকে একসাথে থেকে ধানের শীর্ষে ভোট দিয়ে রুখে দিবেন সকল যড়যন্ত্র। আগামীতে বিএনপি সরকার গঠন করিলে আপনাদের সাথে কাধে কাঁধ মিলিয়ে আমার বাবা আমান উল্লাহ আমানের মত কেরাণীগঞ্জকে একটি আধুনিক মডেল টাউন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন ১৬ বছর আপনারা ভোট দিতে পারেন নাই। এবার আপনারা ভোট দিতে পারবেন। কিন্তু ভোট নষ্ট করা যাবে না। ভোট দিতে হবে ধানের শীর্ষে। আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওল্ড ফ্রেন্ড ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারানগর ইউনিয়ন কৃষক দল ফুটবল ক্লাব।


