ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন হলে একটি দলের মাতব্বরি শেষ হয়ে যাবে : আমান

Link Copied!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, একটি দলের মাতব্বরি শেষ হয়ে যাবে, নির্বাচন হলে। তাই তারা চায় না, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। তারা চায় নির্বাচন বানচাল করতে। তারাই স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারাই গনতন্ত্রের বিপক্ষে শক্তি। তারা এখন মসজিদে মসজিদে গিয়ে ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে।

আজ বুধবার বিকেলে বাস্তা ইউনিয়নের গোয়ালখালী স্কুলের প্রাঙ্গনে সর্বসাধরণের সাথে মতবিনিময় সভার প্রধান অথিতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বাস্তা ইউনিয়নে বিএনপির সভাপতি মো ফিরোজ মিয়ার সভাপতিত্বে তিনি আরও বলেন, যারা নির্বাচন চায় না, নির্বাচনের পরে তাদের কোন পাত্তাই থাকবে না। তিনি আরও বলেন ফ্যাসিস্ট হাসিনার যে কত বার ফাঁসি হবে তা দেখবে এদেশের জনগন।

আওয়ামী লীগ রাজনীতি করার আর অধিকার নেই। বিএনপি ভাল মানুষের দল। তাই জনগন বিএনপিকে ভালবাসে। বিএনপির কোন নেতা কর্মী কোন বিচার সালিশ করতে পারবে না। যদি কেউ বিচার সালিশের নামে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, সে বিএনপিতে থাকতে পারবে না। কোন চাঁদাবাজ, কোন মাদক কারবারির বিএনপিতে ঠাঁই হবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো সামসুল হক, ডাক্তার নাদিয়া শরিফ, ইসমাইল, মো আলমগীর হোসেন, আবুল কালাম মেম্বার, কবির হোসেন, দুলাল, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন