ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

Link Copied!

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেন সহ জেলার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি বর্তমানেও সমাজের সকল অসংগতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে জেলা প্রশাসন পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন