ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধেরে জেরে দুই পক্ষের লোকজনের সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ সংঘর্ষে দুইপক্ষের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানার মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২), খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।

জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় চাচাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও সমাধান হয়নি। পরে রোববার সকালে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এরশাদুল ও কুলছুম বেগম নিহত হয়। আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আলতাফ হোসেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একাধিক ব্যক্তি আহত। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। আমিও যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন