ঢাকাSunday , 9 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুমতীর ভালোবাসা

Link Copied!

:: ম.রবিউল ইসলাম ::

মধুমতী মানেই কলকল ধ্বনি। বয়ে চলা স্বচ্ছ্ব স্রোতধারা। একটি একটি ঢেউ উত্তাল হয়। আবার ভেঙে পড়ে। গড়ে ওঠে কত কত পঙক্তিমালা। আজও আছড়ে পড়ে ফেনাতোলা সেই ঢেউ। যেন আমার গায়ে উপচে পড়ে। আমি ভিজে যাই। উচ্ছ্বসিত হই। নীরবেই হেসে উঠি। ভাবি। মনের সঙ্গে কথা বলি। গল্প করি। ভাঙা ভাঙা কত শব্দ জোড়া দিই। হয়ে যায় আমার কবিতা। আমার কল্পনা। আজও ভেসে ওঠে সেই ছবি। সেই দৃশ্য। প্রতিটি ফেনায় যেন জমে আছে আঁকাবাকা জীবনের সেইসব গল্প। স্মৃতি। মনে মনে বলা কত কথা। বৈঠার আঘাতে আজও ছুটে যায় পালতোলা নৌকা। তপ্ত রোদে মাঝিদের পোড়া শরীর। একবুক স্বপ্ন। জীবিকার টান। সন্তান বড় হবে। দুঃখ ঘুচে যাবে।

২. স্যালো মেশিনের শব্দে ট্রলারগুলো চলে যায়। লঞ্চগুলো চলে যায়। যাত্রী নিয়ে চলে যায়। দাঁড়ায় না। আমাদের নিত না। আক্ষেপে বাড়ত দুঃখ। চেয়ে চেয়ে দেখে বেলাশেষে ভাঙা মনে ফিরতাম। তবে মধুমতীর বিশালতা মনে ভরে দিত। আমাদের বাড়ি বেশ দূরে। দিঘলিয়ার তালবাড়ীয়া গ্রামে। পূর্বদিকের এই মধুমতী প্রাণের সঙ্গে প্রাণ মিলিয়ে দিত। মামা বাড়ি মহিশাপাড়ায়। চলাচল ছিল বেশ। এখন আরো বেড়েছে।

৩. মধুমতীর দুই পাড়ে সবুজে ঢাকা পরিচিত সব গ্রাম। ছায়াঘেরা সুন্দর পরিবেশ। মানুষগুলো কত কাছের। ভালোবাসার। এখনো সেই আগের মতো। এখনকার পরিবেশ আরো ঝলমলে। পাকা পাকা বাড়ি। বড় বড় গাড়ি। প্রসস্ত সড়ক। পাকা সড়ক। কাঁচা সড়ক নেই বললেই চলে। উন্নয়নের জোয়ার। সেই মধুমতীর বুকে আজ বিশাল সুদৃশ্য সেতু। মধুমতী সেতু। দেশের প্রথম ৬ লেনের সেতু। আহা! কী আনন্দ আকাশে বাতাসে। আমাদের স্বপ্নের সেতু। ১০ অক্টোবর খুলছে এই সেতু। সেতুর সঙ্গে যারা জুড়েছিল হৃদয়ের সেতু- তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন।

৪. দেশের প্রথম ৬ লেনের দৃষ্টিনন্দন মধুমতী সেতু ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

৫. মধুমতী সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, সেতুর মাঝখানে বসানো হয়েছে ১৫০ মিটার দীর্ঘ স্টিলের স্প্যান। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) এ স্প্যানটি তৈরি হয়েছে ভিয়েতনামে। ওই স্প্যানের উভয় পাশের অন্য স্প্যানগুলো পিসি গার্ডারের (কংক্রিট)। ছয় লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির ও দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হবে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন