ঢাকাFriday , 25 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ উন্মাদনা, সমর্থন হোক অনাবিল, আনন্দের

Link Copied!

:: রাসিব মোস্তফা ::

ফুটবল ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। প্রসঙ্গ যখন ফিফা তখন প্রত্যেক দলের সমর্থকরাই চায় তার নিজ দলের অর্জন কিংবা খেলোয়ারদের প্রসংশায় মেতে থাকতে। এবারের বিশ্বকাপ শুরুর বেশ আগে থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সমর্থকরা তাদের প্রতিপক্ষ দল নিয়ে নোংরা সমালোচনায় মেতে উঠেছেন। যা শুধু এখন সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই। অফিস, চায়ের দোকান থেকে শুরু করে মহল্লার আনাচে-কানাচে এ নিয়ে চলছে বাকযুদ্ধ।

আমি বরাবরই বলি, যে কোনো দলের ব্যাপারে যৌক্তিক সমালোচনা হলে তা নিয়ে কথা বলা যায় কিন্তু আপনি যখন সমালোচনার নামে নোংরামিতে মেতে উঠবেন তখন সেটি কোনোভাবেই সমর্থন যোগ্য না। যারা মূলত খেলা বোঝেন সেসব প্রকৃত ক্রিকেট কিংবা ফুটবলপ্রেমীরা কখনো অহেতুক বিতর্কে জড়ায় না। তারাও সমর্থন করেন যৌক্তিক সমালোচনার।

অত্যন্ত দুঃখের বিষয়, এখন অনেকেই প্রতিপক্ষকে নানাভাবে ছোটো করতেই ব্যস্ত। তার নিজ দল ব্যতীত অন্য যে কোনো দলেরই অর্জন তিনি মেনে নিতে পারছেন না। এর ফলে বিষাদের বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছেন এখানে-সেখানে। এ নিয়ে ফেসবুকে পোস্টও হচ্ছে হাজার হাজার। অনেকেই বলছেন, নিছকই বিনোদন বা মজার অংশ হিসেবে সেগুলো পোস্ট করা। কিন্তু মূলত দেখা গেছে, একটা পৈশাচিক আনন্দ পেতেই তারা এসব করছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

আপনার মন্তব্য ও ব্যক্তিত্ব কিন্তু আপনার বংশেরই পরিচয় বহন করে। নিজেকে একজন সুস্থ মানুষের পরিচয় দিতে এসব নোংরামি এখনই বন্ধ করুন। যৌক্তিক সমালোচনায় আসুন, মানুষ আপনাকে পছন্দ করবে ভালোবাসবে। বিশ্বকাপ আজ বাদে কাল শেষ হয়ে যাবে কিন্তু আপনার মন্দ আচরণের দাগ রয়ে যাবে। তাই এমন কিছু করা ঠিক নয় যার মাধ্যমে অন্যকোনো দলের সমর্থক মনে কষ্ট পায়। ফুটবল একটা শিল্প আর এর আনন্দ ভাগাভাগি করার অধিকার সবার রয়েছে।

এই শিল্পের সুবাতাস ছড়িয়ে পড়ুক সবখানে, সবাই মেতে উঠুক প্রিয় দলের জার্সি গায়ে অথবা পতাকা হাতে। এমনটিই প্রত্যাশা। এতোক্ষণ কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন