ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৮

Link Copied!

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাককর্মীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশেষ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) ও ইরফান খান মিরাজ (২৫)।
আওয়ামী লীগ কর্মী ইব্রাহীম রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, জুবায়ের পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মাজেদুর রহমানের ছেলে।

আওয়ামী লীগ সমর্থক রামজান রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার ইউসুফ আলী খানের ছেলে।

আজ রোববার রাজশাহী মেট্রোপলিটন পুরিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১০ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন