ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-৪ আসন

বিএনপির মোশাররফ হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

Link Copied!

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন