ঢাকাMonday , 10 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

নগর প্রতিদিন
October 10, 2022 7:16 pm
Link Copied!

:: মুনশী ওয়াহিদুজ্জামান কাশিয়ানী ::

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে আজ (সোমবার)গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর উপর বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট ‘মধুমতি সেতু’র দ্বার খুলে গেল। সেই সাথে পূর্ণ হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।
গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও যশোর, বেনাপোলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হয়েছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন।

সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ এগিয়ে গেল। আর তাইতো এ অঞ্চলের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আনন্দে ভাসছে দক্ষিনাঞ্চলের মানুষ। আজ তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজ থেকে তাদের আর ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। হতে হবে না বিড়ম্বনার স্বীকার। অনায়াসে ব্রিজ পার হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন তারা। এ সেতু পার হয়ে পদ্মা সেতু পার হয়ে যেতে পারবেন তারা।

আজ দুপুর ১২টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের মধুমতি সেতু’র দ্বার খুলে দিলেন বঙ্গকন্যা শেখ হাসিনা।
সেতু’র উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় চলে খুশির আমেজ।

নদীর দুই পাড়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে ভার্চ্যুয়াল কনফারেন্সে যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চ্যুয়াল এ উদ্বোধন দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন তাদের নিজ নিজ এলাকায়।
মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যেগে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বরের পাশে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

উপজেলা মৎস্য অফিসার মো. শাহাজান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন- নারী সাংসদ নার্গিস রহমান।
বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, সিনিয়র পুলিশ সুপার চৌধুরী মো. শাহীনূর, সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

এ সময়ে দলীয় নেতা কর্মীরাসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা ও নানান পেশা শ্রেণির কয়েক হাজার লোক উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

গোপালগঞ্জের কাশিয়ানীর চরভাটপাড়া এলাকায় মধুমতি নদীর উপর ৬ লেন বিশিষ্ট ৬৯০ মিটার দৈর্ঘ্য ও ২৭ দশমিক ১ মিটার প্রস্থ এ মধুমতি সেতু। সেতুর দুই পাশে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এপ্রোজ সড়ক ও টোল প্লাজা।
সেতু নির্মানে ব্যয় হয়েছে ৬৫৯ শ’কোটি ৮৫ লাখ টাকা। জাইকার সহযোগিতায় ও দেশীয় অর্থে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে এ সেতু’র নির্মান কাজ শেষ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারী এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন, আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মান কাজের উদ্বোধন করেন এবং ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে সেতুর দ্বার উম্মোচিত হলো।

এই ঘাট দিয়ে চলাচলকারী, শংকরপাশা গ্রামের মো. তরুন শিকদার, রাতইল গ্রামের মো. দিদার হোসেন, খানজাহান আলী পরিবহনের চালক আলম, কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদারের সঙ্গে কথা হলে তারা বলেন, মধুমতি সেতু হলো আমাদের কাছে স্বপ্নের সেতু। এই সেতুর উদ্বোধনে আমরা আনন্দিত। এই জন্য আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

আজ থেকে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা, মাগুরা, যশোর ও বেনাপোল অঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হলো। এ রাস্তায় চলাচলকারী লাখ লাখ যাত্রী সাধারণের ঢাকার সাথে যোগাযোগ সহজ হবে। সেই সাথে দীর্ঘ বছরের অসহনীয় দু:খ দুর্দশা থেকে রেহাই পেলো এই ঘাট দিয়ে চলাচলকারিরা। তাদের আর ঘন্টার পর ঘন্টা ফেরী ঘাটে বসে থাকতে হবে না।

শুধু তাই নয়, মধুমতি সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে বেনাপোল-ঢাকা মহাসড়ক দিয়ে বেনাপোল স্থল বন্দরের সাথে ঢাকার দূরত্ব কমে আসলো। বেনাপোল স্থল বন্দর থেকে আমদানী-রফতানী পন্য সরাসরি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহনে সুবিধা পালো ব্যবসায়ীরা। যাত্রীসাধারনও কোন ভোগান্তি ছাড়া যাতায়াত করতে পারবেন সহজেই।

নিউজটি শেয়ার করুন