ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ০৩ আসন

মনোনয়নপত্র জমা দিলেন প্রকৌশলী শ্যামল

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আজ রোববার সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর কাছে
আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আলী আজম, আসাদুজ্জামান শাহীন, ইফরাদ হোসেন মাহবুব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সানিউজ্জামান।

ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারুয়ার খোকন, এ.বি.এম মমিনুল হক, তারিকুল ইসলাম খান রুমা, ইমাম হোসেন, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন