মুন্সীগঞ্জের লৌহজং থানার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামে কনকসার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় নাগেরহাট গ্রামে এক বিশাল আনন্দ মিছিল বের করে কনকসার ইউনিয়ন বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন,আরমান খান পান্নু সাধারণ সম্পাদক কনকসার ইউনিয়ন বিএনপি,আসলাম আহাম্মেদ কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য,মাসুদ ঢালী কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য,মনির হোসেন শিকদার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক,নাদিম পারভেস হীরা সভাপতি কনকসার ইউনিয়ন যুবদল,ওয়াসিম মৃধা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক,তারেক খান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক,তাজুল ইসলাম জনি কনকসার ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক,মোজাম্মেল মৃধা সদস্য থানা যুবদল,প্রিন্স খান কাতার বিএনপির দপ্তর সম্পাদক,আব্দুল মান্নান খান কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য,তারেক খান(চাঁন)সহ বিএনপির শতাধিক নেতাকর্মী।
এসময় বিএনপির স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
আনন্দ মিছিলটি নাগেরহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নাগরহাট বাজারে এসে শেষ হয়।
এসময় বক্তারা মুন্সীগঞ্জ ২ ( লৌহজং-টঙ্গীবাড়ী ) আসনের ধানের শীষের কান্ডারী অ্যাড.আব্দুস সালাম আজাদকে ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।


