মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির কান্ডারী নোমান মিয়া লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেছেন।
আজ রবিবার সকাল থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিভিন্ন বাজার, রাস্তা ও গলিতে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ও মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টি’র কান্ডারী নোমান মিয়াসহ টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তার সাথে ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলার জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন খান বাদল,টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের সভাপতি সোহেল চোকদার ,সাধারণ সম্পাদক আক্কাস বেপারী,লৌহজং উপজেলার জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহজালাল কালু,লৌহজং উপজেলার জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান বাদল,লৌহজং উপজেলার জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ ইব্রাহীম ঢালী, জাতীয় যুব সংহতির মেদেনীমন্ডল ইউনিয়নের সভাপতি মোঃ রায়হান আহাম্মেদ রাজাসহ জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী।
এ সময় জাতীয় পার্টির স্লোগানে টঙ্গীবাড়ির বিভিন্ন বাজার,রাস্তা ও গলি মুখরিত হয়ে ওঠে।
এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির কান্ডারী নোমান মিয়া বলেন, ৫ই আগষ্ট থেকেই জাতীয় পার্টি আন্দোলনের স্বপক্ষে অবস্থান নিয়েছিল তবে কোন এক অদৃশ্য শক্তির কারণে বারবার জাতীয় পার্টিকে বৈষম্যের শিকার করা হয়েছে।
তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যদি আমাকে জনগণ জয়যুক্ত করেন তাহলে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে এবং সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলাতে আধুনিক স্বাস্থ্যসেবা, আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষাব্যাবস্থা. জনগণের অধিক কর্মসংস্থান, মাদক নির্মূনল সহ নদী ভাঙনের হাত থেকে যা যা প্রয়োজন সমস্ত ব্যাবস্থা গ্রহন করবেন।
এসময় তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার নানাবিধ উন্নয়েনর কথা।


