:: ফেনি প্রতিনিধি ::
ফেনী জেলার দক্ষিণ চাঁদপুর এলাকায় (৪১৪, লেমুয়া রোড, ফেনী সদর) মরহুম সালামত উল্লাহ বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে রাজিব, জাহাঙ্গীর নূর করিম জাবেদ (ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক) সন্ত্রাসী গ্রুপ।
হামলায় বাড়িতে থাকা তার ছেলে ব্যবসায়ী রমিজ উদ্দিন এবং তার মা রেজিয়া বেগম (৬২) গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২১ জুলাই) দুপুরে।
আহত রেজিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় এবং তার একই সাথে তার ছেলে হাসপাতালে ভর্তি থাকায় এখন পর্যন্ত থানায় অভিযোগ করা সম্ভব হয়নি বলে জানায় তার পরিবার। রাজিব, জাহাঙ্গীর নূর করিম জাবেদ একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা করে।
এ সময় রাজিব বাসায় ভাঙচুর করা শুরু করে এবং তারা খারাপ ভাষায় গালাগালি করে। এরপর ড্রয়িং রুমে রমিজ উদ্দিনকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে তারা। এছাড়া কাঠের লাঠি দিয়ে তার পায়েও আঘাত করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে মেঝেতে ফেলে দেয়। এসময় তার মা রেজিয়া বেগম ছেলেকে বাচাতে আসলে তাকেও জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তার মাথায় আগাত লাগায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তারা রমিজ উদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।


