ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Link Copied!

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) হাজী মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় রিফাত, নয়নদের সঙ্গে নিহত রফিকুল ইসলাম সরকারের মতবিরোধ সৃষ্টি হয়। এই মতবিরোধকে কেন্দ্র করে রিফাত ও নয়ন গংরা রফিককে হত্যার প্রস্তুতি নিচ্ছিল।

রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম সরকার। পথে দুর্বৃত্তরা রফিককে পেছন থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রফিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন