ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল বেশি

Link Copied!

পিরোজপুর জেলায় আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনে ৪১৮ টি কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবারে ভোট কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।এদিকে, আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা।
এবারের নির্বাচনে পিরোজপুরে ৩ টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হয়েছে।

ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর আশেপাশে উৎসবের পরিবেশ বিরাজ করেছে। দীর্ঘদিন পরে স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেককেই স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে জেলার কোথাও উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পিরোজপুরের ৪১৮টি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্টগার্ড সহ আটহাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করেছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনের সার্বিক বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর আহমদ সিদ্দিকী বলেন, জেলার তিনটি সংসদীয় আসনেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদিন আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপদ ও সুষ্ঠু করার জন্য তৎপর ছিল। ফলে জেলার কোন আসনেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন