টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু-এর একান্ত সচিব (পিএস) হিসেবে নিযুক্ত হয়েছেন তরুণ ও মেধাবী মুখ মো. মুশফিকুর রহমান সানী।
সংসদ সদস্যের দাপ্তরিক কর্মকর্তা এবং নাগরপুর-দেলদুয়ারের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। মো. সানী দীর্ঘদিন ধরে সংসদ সদস্যের সাথে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং সাধারণ মানুষের সাথে তার সুসম্পর্ক রয়েছে।
তার এই নতুন পথচলায় নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্খী এবং সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
শুভেচ্ছা বার্তায় স্থানীয় ব্যক্তিবর্গ জানান, ‘মো. মুশফিকুর রহমান সানী একজন কর্মঠ ও সৎ মানুষ। আমরা বিশ্বাস করি, তিনি মাননীয় সংসদ সদস্যের একান্ত সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন এবং এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।’
নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত পিএস মো. মুশফিকুর রহমান সানী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আমাকে যে বিশ্বাস ও আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমার মূল লক্ষ্য।শুভেচ্ছা ও অভিনন্দন: মো. মুশফিকুর রহমান সানী।


