ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Link Copied!

পিরোজপুর জেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের সার্কিট হাউস থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদ এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত) মনিকা আক্তার এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান, সনাকের সভাপতি প্রফেসর খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা আখতার হেনা, ওয়ার্ল্ড ভিশনের সভানেত্রী নিন্দা দত্তসহ প্রমুখ।

বক্তারা বলেন, আজকে নারী দিবসের যে তাৎপর্য সেটা যেন প্রতিটিদিনই বাস্তবায়ন হতে পারে, সে দিকে নজর দিতে হবে।নারীর নিরাপত্তার বিষয় সবাইকে সচেতন হতে হবে এবং সঠিক শিক্ষা নিতে হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন