ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের জারুল্লাহাটি এলাকায় পূর্ব মতবিরোধের জের ধরে মো. সিরাজুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে তারই আপন দুই চাচা মোঃ জাকির হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

আজ সোমবার বিকালে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ-সব অভিযোগ তোলে ধরেন প্রবাসী সিরাজুল ইসলাম। ভুক্তভোগী সিরাজুল ইসলাম একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। হামলার ঘটনায় সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রবাসী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার আপন চাচা জাকির হোসেন ও আনোয়ার হোসেনের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। দীর্ঘ ২২ বছর যাবত নানাভাবে আমাদের পেছনে লেগে আছে। আমি’সহ আমার পরিবারের সকলে ঠিকমতো এলাকায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে পারছি না তাদের অত্যাচারের কারণে। বিগত সময়ে আওয়ামীলীগের আমলে সুকৌশলে এই জাকির হোসেন আমার কালিকচ্ছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে।

হামলার ঘটনায় তিনি বলেন, গতকাল আমি সরাইল বাজার থেকে জারুল্লাহাটি আমার বসতবাড়ির সামনে পৌঁছা মাত্র আমার দুই চাচা ও তাদের পরিবারের সদস্যরা লাটি সোটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালানো শুরু করে এবং আমার পাঞ্জাবি টেনে হিছরে পকেটে থাকা মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায়।

পরবর্তীতে আমার স্বর চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে এবং আমি জরুরি সেবা 999 এ কল করে পুলিশের সহযোগিতা কামনা করি। তবে 999 এ কল করলেও আমাকে সহযোগিতার জন্যে পুলিশ সেখানে উপস্থিত না হওয়ায় আমি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্ত আফসোস ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি।

প্রবাসী সিরাজুল ইসলাম বলেন, আমি একজন প্রবাসী আজ তাদের দ্বারা দীর্ঘদিন যাবত আমার পরিবার নির্যাতিত হলেও ন্যায় বিচার পাচ্ছি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি এদেশে বসবাস করতে পারবো না।

নিউজটি শেয়ার করুন