:: মো. হারুন অর রশিদ ডেমরা ::
রাজধানীর ডেমরায় অজ্ঞাত যুবতী (২৪) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১২টার দিকে ডেমরা বাঁশেরপুল এলাকার বার্জার পেইন্ট সংলগ্ন কাশবনে এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে ডেমরা থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, রোববার গভীর রাতে রাস্তায় যুবতীকে পড়ে থাকতে দেখে সাধারণ জনগণ ৯৯৯ কল দেন।
ওই খবরের ভিত্তিতে থানা পুলিশ বার্জার পেইন্টের সামনে রাস্তা থেকে মেয়েটিকে উদ্ধার করে। তবে মামলার বিষয়ে যুবতী জানান, তার পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ডিসিশন নিব।


