ঢাকাThursday , 20 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘পলক স্যার এসেছেন আমার বাসায়, আমি খুব খুশি’

Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে তৃষ্ণা দিও নামে এক ফ্রিল্যান্সারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি গ্রামে এসে তার সেন্টার পরিদর্শন করে এ উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ চলতি অক্টোবর মাসে বেশ কয়েকটি বেসরকারী টেলিভিশন ও পত্র পত্রিকায় ফ্রিল্যান্সিং করে হাজার হাজার টাকা আয় করছেন তৃষ্ণা নিউজ প্রকাশিত হলে নজরে পড়ে আইসিটি মন্ত্রণালয়ের।

তাই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, সরকার ফ্রিল্যান্সারদের জন্য সব সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। আপনারা জানেন নালিতাবাড়ী প্রত্যন্ত গ্রাম থেকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা নিয়ে তৃষ্ণা দিও নামে একটি মেয়ে অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আয় করছে। তবে সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট আর সহজলভ্য করার বিষয়ে আমাকে জানিয়েছে।

ইতিমধ্যে আইসিটি বিভাগের ইনফো সরকার-৩ প্রজেক্টের মাধ্যমে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ থেকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ তার বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে। আর বিদ্যুতের বিষয়টি এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে একটু সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুত এটিও ঠিক হয়ে যাবে।

তৃষ্ণা দিও বলেন, ‘পরিশ্রম ও আগ্রহ ছিলো সেজন্যই আমি এতোদূর আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই সরকারকে, সরকারের সহযোগীতার কারণে আমি এখন বিদ্যুৎ ও ইন্টারনেট স্পিড পাচ্ছি। আজ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা ল্যাপটপ পেয়েছি, পলক স্যার এসেছেন আমার বাসায়, আমি খুব খুশি।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক মো. গোলাম মোস্তফা, ইডিসির প্রকল্প পরিচালক খন্দকার আজিজুল ইসলাম,জেলা প্রশাসক (ডিসি) সালেহা আক্তার, পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক, উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন