ঢাকাFriday , 21 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা থেকে খুলনাগামী গণপরিবহন বন্ধ

Link Copied!

বিএনপির মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা থেকে খুলনায় গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দূর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা পড়েছেন বিপাকে। ইজিবাইক, মাহেন্দ্র ও ইঞ্জিনভ্যানযোগে সাধারণ যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

সাতক্ষীরায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা অনেকেই আটকা পড়েছেন। বিশেষ করে খুলনাগামী যাত্রীরা পড়েছেন মহাসংকটে। অনেকে আবার সমাজ সেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দিতে পারছেন না পরিবহন সংকটের কারণে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে খুলনায় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বাস বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। তারা নিরাপত্তাহীনতার কারণে আজ শুক্র ও আগামীকাল শনিবার দুই দিন খুলনার উদ্দেশ্যে কোনো বাস চালাতে রাজি হচ্ছেন না বলে জানিয়েছেন জেলাবাস-মিনিবিাস মালিক সমিতির আহ্বায়ক ছাইফুল করিম সাবু। তবে জেলার অন্য সব রুটে যথারীতি বাস চলাচল করছে বলে তিনি আরো জানান।

এদিকে এসব যুক্তি নাকচ করে দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। আর তাই তারা খুলনার বিএনপির মহাসমাবেশে লাখ লাখ মানুষের ভিড়কে বাধাগ্রস্ত করতে বাস মালিক ও শ্রমিকদের প্রভাবিত করে তারা গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, এপরও এসব বাধা অতিক্রম করে নেতা-কর্মীরা সড়ক ও নদীপথে খুলনার মহাসমাবেশে যোগ দেবেন। মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্ত্রিত হবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন