ঢাকাMonday , 24 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিত্রাং মোকাবিলায় জনগণের পাশে আছি : চসিক মেয়র

Link Copied!

ঘুর্ণিঝড় সিত্রাং এর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় চট্টগ্রাম মহানগরের আশ্রয়কেন্দ্র গুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি আজ সোমবার সন্ধ্যায় উপকূলবর্তী ওয়ার্ড সমূহের আশ্রয়কেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করেন এবং প্রস্তুতি কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শন শেষে বলেন, আজ আমরা সিটি করপোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছি। ঘুর্ণিঝড় সিত্রাং এর সার্বিক তথ্য সংগ্রহ ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দামপাড়ায় কন্ট্রোল রুম চালু রেখেছি।

মাইকিং করে সতর্ক করা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসার অনুরোধ জানানোর পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যদের সাথে করপোরেশনের স্বেচ্ছাসেবী টিম ও কর্মকর্তা কর্মচারীরা সমূদ্র উপকূলবর্তী ও পাহাড়ের কাছে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কাজ করছে।

প্রয়োজনীয় শুকনো খাবার, ওষুধ, পথ্য, বিশুদ্ধ পানিসহ করপোরেশনের মেডিকেল চিকিৎসা সেবা টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

ঘুর্ণিঝড়ের প্রভাবে কোথাও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে অতি দ্রুত পুণঃসংযোগ প্রদানে করপোরেশন যথাযথ পদক্ষেপ নিবে। বক্তব্যে তিনি ০২৪১৩৬০২৬৭ ও ০১৭১৭১১৭৯১৩ ফোন নম্বরে কল করে কর্পোরেশন এর মনিটরিং সেল এর সব তথ্য জানাতে এবং চিকিৎসা সেবার প্রয়োজনে ০১৮১৭ ৭০৬০৫৫ নম্বরে মেডিকেল টিম ও বিদ্যুৎ সংযোগের ব্যাপারে ০১৯১২ ৩৪২১৪৪ নম্বরে ফোন করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও দূর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়ের জন্য উপকূলীয় এলাকায় ৭৪টি সাইক্লোন শেল্টার ও চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখার জন্য সংলিষ্ট প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের কাউন্সিল জহুরুল আলম জসিম, ছালেহ আহমদ চৌধুরী, আবদুল বারেকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন