ঢাকাTuesday , 25 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোমের আলোয় পৃথিবীর আলো দেখলো সাত নবজাতক

Link Copied!

ঘূর্ণিঝড় সিডরের মতো সিত্রাংয়েও জন্ম নিলো সাত সাতটি নবজাতক। তবে বিদ্যুৎ না থাকায় মোমের আলোয় পৃথিবীর আলো দেখে তারা। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সোমবার ঝড়ের রাতে তাদের জন্ম হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারের মধ্যে সাতজন প্রসূতি মাকে নিয়ে স্বজনরা হাসপাতালে হাজির হন। এসময় বিদ্যুৎ না থাকায় নার্সদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় সাত নবজাতক। তারা সুস্থ আছে।

ডা. শাহীন আরও বলেন, প্রসূতি মায়েরা হলেন, সিগনাল টাওয়ার এলাকার জাকির হাওলাদারের স্ত্রী মনিরা (৩৩), মাকোরঢোন এলাকার বাসিন্দা সোহাগ সরদারের স্ত্রী মুক্তা (১৯), আরাজী মাকোরঢোন এলাকার মেহেদী হাসানের স্ত্রী বনানী (১৯), বাঁশতলা এলাকার মাছুমের স্ত্রী নাঈমা (২০), নারকেলতলা এলাকার মজিবর
হাওলাদারের স্ত্রী রাজিয়া (৩০), মালগাজী এলাকার মানিক শেখের স্ত্রী মিলা(২৬) ও ভাসানী সড়কের আবুল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৪২)। তারা সবাই সুস্থ আছেন বলে জানান ডা. শাহীন।

এঘটনায় হাসপাতালের ডা. শাহীনসহ পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

নিউজটি শেয়ার করুন