ঢাকাWednesday , 26 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আটকে পড়া অজগর বনে অবমুক্ত

Link Copied!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে লোকালয়ে ভেসে এসে আটকে পড়া একটি অজগর উদ্ধার করে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটির দৈর্ঘ্য ৬ ফুট।

আজ বুধবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের ইব্রাহিমের বাড়ির পুকুর পাড়ে জালে পেঁচানো অবস্থায় অজগর উদ্ধার করে বন বিভাগে খবর দেয় পরিবেশকর্মী আরিফুর রহমান।

পরিবেশকর্মী আরিফুর বলেন, সিত্রাংয়ের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইব্রাহিমের বাড়ির পুকুরের মাছ রক্ষার জন্য পাড়ে জাল দেওয়া হয়। ওই জালে ৬ ফুটের একটি অজগর আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, স্থানীয়দের মাধ্যমে আজ সকালে অজগর উদ্ধার করা হয়। পরে সাপটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন