ঢাকাThursday , 27 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় চাকুরি মেলা

Link Copied!

:: প্রতিনিধি, গাইবান্ধা ::

গাইবান্ধায় কর্মসংস্থান বিষয়ে আজ বৃহস্পতিবার বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এডাব্লিউও ইন্টারন্যাশনালের সহায়তায় স্থানীয় পৌরপার্কে চাকুরি মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

পরে পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজক সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস্ সালামের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রহিম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেশারুল হক প্রমুখ।

মেলায় আরএফএল, সিঙ্গার, ডাচ বাংলা প্যাক, ওয়ালটন, রিক্রুটিং এজেন্সি আল জহুল ইন্টারন্যাশনাল, টিটিসি, জনশক্তি ও কর্মসংস্থান অফিস, গণ উন্নয়ন কেন্দ্রসহ ১০টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় জেলার তিন শতাধিক বেকার ও প্রশিক্ষিত যুব নারী পুরুষ অংশ নিয়ে দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের জন্য জীবন বৃত্তান্ত ও প্রয়োজনী তথ্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন