ঢাকাTuesday , 1 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুর উপজেলা চেয়ারম্যান আর নেই, জেলা আওয়ামী লীগের সভাপতির শোক

Link Copied!

পিরোজপুরের নাজিরপুর উপেজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমুল্য রঞ্জন হালদার আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব কুমার দাস জানান, গতকাল সোমবার রাতে উপেজেলা পরিষদের চেয়ারম্যান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয় হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মসিউর রহমান জানান, আজ সকালে উপেজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পরামর্শ দিলে তাকে পিরোজপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৩ বছর। তিনি ২ ছেলে এবং ১ কন্যা রেখে গেছেন। কর্মজীবনে তিনি সরকারি উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা শেষে তিনি নাজিপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে আরো একবার তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও পিরোজপুর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন