ঢাকাSunday , 6 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান

Link Copied!

পটুয়াখালীর দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নের পশ্চিম বড় গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন ঘূর্নিঝড় সিত্রং এর তান্ডবে বিধ্বস্ত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে ওই বিদ্যালয়ের দের শতাধিক শিক্ষার্থীদের। এখনো বিদ্যালয়ের টিনসেট ভবন সংস্কার বা পূনঃ নিমার্নের কোন উদ্দ্যেগ নেওয়া হয়নি।
জানাগেছে, গত ২৪ অক্টোবর ঘূর্নিঝড় সিত্রং এর আঘাতে পশ্চিম বড় গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের টিন সেট ভবন অংশিক বিধস্ত হয়ে উত্তর দিয়ে হেলে পরেছে। যে কোন মূহূর্তে টিন সেট ভবন ধসে পরে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকরা।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টি ১৯৯৯ সালে এমপিও ভূক্ত করা হয়। এমপিও ভূক্ত হওয়ার দীর্ঘ বছরেও বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে বিদ্যালয়ের বিধ্বস্ত ভবনে জীবনের ঝুকি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, স্থানীয় ভাবে বরাদ্দ দিয়ে টিনসেট ভবন সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন