ভারতের লোকসভার সদস্য ও কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. অচ্যুৎ সামন্ত বলেছেন, আমরা গরীব হয়ে জন্মেছি কিন্তু গরীব হয়ে মরতে পারি না। এ পৃথিবীতে যত সমস্যা আছে তার সকল সমাধান রয়েছে শিক্ষায়।
আজ সোমবার দুপুরে সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৫-১০ বছর বয়সী সুবিধা বঞ্চিত, নিরাশ্রয় এবং অভিভাবকহীন শিশুদের দীর্ঘ মেয়াদী পুনর্বাসনের পাশাপাশি ‘মূল্যবোধ ও সম্মানের সাথে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্পূর্ণ অলাভ জনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয় এই ইনস্টিটিউট।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা ড: মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম লুৎফর রহমানসহ অন্যরা।
প্রতিবছর ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের ১৫ শিক্ষার্থীতে বিনা বেতনে কলিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পড়াশোনার ঘোষণা দেন ভারতের লোকসভার সদস্য অধ্যাপক ড. অচ্যুৎ সামন্ত।


