ঢাকাSunday , 27 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি আউয়াল ও সম্পাদক হাকিম

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান যদি খন্দকার মোস্তাকের সঙ্গে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো তবে ঘাতকদের এমন দুঃসাহস ছিলে না যে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবে। সেদিন প্রথমেই মুক্তিযুদ্ধের রনধ্বনী জয়বাংলা নিষিদ্ধ হয়। বিজয় দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু নিষিদ্ধ হয়। বাংলার মাটিতে নিষিদ্ধ হয় স্বাধীনতার পুস্পিত আদর্শ, করা হয় ইতিহাস বিকৃত।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়ালি পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়ীকতা থেকে সাম্প্রদায়ীক ধারায় নিয়ে যাওয়ার অগ্রণায়ক ছিলেন সেনাপতি জিয়াউর রহমান।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এ সম্মেলন সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও উদ্বোধন হয় সাড়ে ১২টায়। তবে সকাল থেকেই বর্ণাঢ্য মিছিল নিয়ে আসতে থাকেন তৃণমূল নেতা কর্মীরা। এ সময় পিরোজপুর পরিণত হয় মিছিলের শহরে। সম্মেলনকে কেন্দ্র করে পিরোজপুরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সদস্য আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলদারকে পুনরায় নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন