ঢাকাWednesday , 14 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

Link Copied!

:: পিরোজপুর প্রতিনিধি ::

পিরোজপুরের স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পাশের কক্ষে ওই কর্নারের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে ই নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।

নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্বরূপকাঠি পৌরসভা ও কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন