ঢাকাSunday , 18 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর হামলা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কঠোর হুঁশিয়ারি

Link Copied!

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলামসহ ৭ সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় গুলশান থানা ও স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে সাংবাদিক সমাজ অবস্থান নিবেন বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাস্টিস ফর জার্নালিস্ট, জয়বাংলা সাংবাদিক মঞ্চ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাস্টিস ফর জার্নালিস্টের সিনিয়র সহ-সভাপতি ও জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাস্টিস ফর জার্নালিস্টের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান, জাস্টিস ফর জার্নালিস্টের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক খান, ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, সাংবাদিক নেতা গোলাম মুজতবা ধ্রুব, প্রচার সম্পাদক রানা হামিদ, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, ডিইউজে’র আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী, সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, শফিকুল ইসলাম, সালমান মাহমুদ, সাংবাদিক নেতা শাহজাহান সাজু, জুয়েল হালদার, আব্দুল মজিদ, বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন ঢাকা বিভাগীয় সাংবাদিক ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১২ ডিসেম্বর সোমবার দুপুরে সন্ত্রাসী হামলার শিকার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুল ইসলাম ও তার গুরুতর অসুস্থ্য মাকে দেখতে গুলশানের নর্দ্দা এলাকায় বাসায় দেখতে গেলে সেখানেও সন্ত্রাসীরা সাংবাদিক নেতৃবৃন্দের উপর অতর্কিত আক্রমন চালায়। বর্তমানে সাংবাদিক আতিকুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

নিউজটি শেয়ার করুন