ঢাকাTuesday , 27 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ

Link Copied!

স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুনজেরিন শহীদসহ ৭ জন শিক্ষক ও ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

ডিনস অ্যাওয়ার্ড পেয়ে মুনজেরিন শহীদ ফেসবুকে যে আবেকঘন স্টাটাস দেন তা হুবুহু তুলে ধরা হল-
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Dean’s Award পেয়েছি Master’s এ CGPA 3.88 পেয়ে 1st হওয়ার জন্য।

মা-বাবার সাথে Campus এ Award নিতে গিয়ে চট্টগ্রাম থেকে প্রথমবার একা ঢাকায় পড়তে আসার সময়টার কথা মনে পড়ছিলো।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর থেকেই 10 Minute School- সহ আরো একটা Part-time চাকরি করতাম। নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়া, কাজ আর ক্লাসের সময় Balance করতে Pressure- এ পড়াশোনা তেমন একটা করাই হতো না। ক্লাসে সবসময় চুপচাপ থাকতাম। সবার মনোযোগ থেকে দূরে থাকতে ভালো লাগতো। কখনও ভাবিনি, ক্লাসে সবসময় চুপচাপ থাকা মেয়েটা, যে কি না পাস-ফেল নিয়ে দুশ্চিন্তায় থাকতো সেই আমিই কখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে Master’s এ 3.88 CGPA নিয়ে 1st হবো? আমি কেন, আমার মা নিজেও বিশ্বাস করতে পারেননি প্রথমে!

Senior- দের ছবিতে দেখতাম তাঁরা মা-বাবাকে সাথে নিয়ে Dean’s Award নিতে আসেন, ছবি তোলেন। এবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে আমার সাথেও আমার মা-বাবা এসেছেন আমার এই অর্জনের অংশ হতে। দু’টো Master’s করে ফেলার পর হয়তো তৃতীয় আরো একটা Master’s আর করা হবে না। সেই হিসেবে এটাই হয়তো আমার Last Academic Achievement! জীবনের শেষ Academic Award নেওয়ার সময় মা-বাবাকে সাথে পাওয়াটা খুব Special একটা ব্যাপার! আলহামদুলিল্লাহ।

এখন আমার স্বপ্ন হলো আরো অনেক মানুষকে তাদের স্বপ্নপূরণে সাহায্য করার। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে আরো লাখো শিক্ষার্থীর স্বপ্নপূরণের যাত্রায় তাদেরকে আজীবন সহায়তা করে যেতে পারি।

নিউজটি শেয়ার করুন