ঢাকাMonday , 16 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মালামাল রেখে রাস্তা দখল, চট্টগ্রামে ভবন ও স’মিল মালিককে জরিমানা

Link Copied!

চট্টগ্রামের বাঁশখালীতে মালামাল রেখে সড়ক দখল করায় একটি স’মিল মালিক ও ভবন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈলছড়ী বাজারে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

পূর্বকোণকে তিনি বলেন, বৈলছড়ী বাজারে সেটের বাহিরে রাস্তার উপর মাছ ব্যবসায়ী ও কালভার্টের উপর বসা সবজি দোকানিদের সরিয়ে দেয় হয়। ইজারাদারকে ডেকে এনে সতর্ক করা হয়। প্রধান সড়কের উপর দখল করে ইট সামগ্রী রেখে কাজ করায় ভবন মালিকে ১০ হাজার টাকা ও রাস্তার উপর গাছের গুঁড়ি রাখার দায়ের স’ মিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, প্রধান সড়ককে যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন