ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপহারের গাড়ি নিতে গিয়ে মামলা খেলেন হিরো আলম

Link Copied!

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাকে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মামলা দিয়ে তাকে জরিমানা করে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে প্রিন্সিপাল এম মখলিছুর রহমানের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের গাড়িটি (ঢাকা মেট্রো গ ২৩-৯২৮২) ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর মামলা দিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন আহমেদ জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে।

ওসি মাইনুল ইসলাম ভূইয়া বলেন, আইন সবার জন্য সমান। এক্ষেত্রে আইনানুসারে জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন