ঢাকাFriday , 16 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন: সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন বশির

নগর প্রতিদিন
September 16, 2022 1:02 am
Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলার সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ বশির আহম্মেদ। জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফার কাছে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেন সাবেক ছাত্রনেতা ও কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সোহাগ তালুকদার, প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক মাছুম বিল্লাহ, আওয়ামী সমবায়লীগের সাধারণ সম্পাদক সাগর গাজী প্রমুখ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৪ জনসহ মোট ৫৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাচাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন