ঢাকাFriday , 5 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মেয়র প্রার্থী খোকনের মতবিনিময়

Link Copied!

বিসিসির অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

নগরীর সদর রোডে ইউনিয়ন কার্যালয়ে শুক্রবার সকালে এই সভা হয়। এসময় মেয়র প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হকসহ নেতাকর্মীরা।

ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এমএম আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক খান রফিক, কোষাধ্যক্ষ আলী জসিম, জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সদস্য এম মিরাজ হোসাইন, সাইদুর রহমান পান্থ, পারভেজ রাসেল, আরিফুর রহমান, জুয়েল সরকার, রবিউল ইসলাম, অনিকেত মাসুদ, ফিরোজ গাজী, মেহেদী তামিম প্রমুখ।

 

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী খোকন বলেন, দীর্ঘদিন বরিশালের মানুষ সুবিধা ও উন্নয়ন বঞ্চিত ছিলো। সিটি করপোরেশন বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে, যেটা নাগরিক সেবার উপযোগী না। নির্বাচিত হলে সবদিক দিয়ে বরিশালকে উন্নয়নে সমৃদ্ধ করে তৈরি করা হবে। পাশাপাশি বরিশালে ব্যবসায়ী পরিবেশ তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করার আশ্বাস দেন তিনি।

 

আরও উপস্থিত ছিলেন নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, এডভোকেট আনিস উদ্দিন শহিদ, সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদ এর ভিপি ফরহাদ বিন জাকির, বরিশাল পলিটেকনিক ছাত্রসংসদের সাবেক সভাপতি শুভাশীষ ঘোষ বাপ্পী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন