ঢাকাSunday , 25 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শিক্ষা বৃত্তি প্রদান

Link Copied!

পিরোজপুরের ৭ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদান ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে গেস্ট চিফ অনার হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য আলহাজ এ কে এম এ আউয়াল। জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এসময় জেলার ৭ উপজেলার ১০১ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ৭ উপজেলার এসএসসি ১৯৩ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা করে এবং এইচএসসি ৮৯ মেধাবী শিক্ষার্থীকে ৩ হাজার টাকা এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন