ঢাকাSunday , 18 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইছামতি নদীতে নৌকাবাইচ

নগর প্রতিদিন
September 18, 2022 8:18 pm
Link Copied!

:: জিএম মিজান বগুড়া ::
বগুড়ার গাবতলীর তরণীহাটে ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১৪টি নৌকা তরণীহাট ব্রিজের উত্তর থেকে যাত্রা শুরু করে ১ কিলোমিটার দক্ষিণে গিয়ে নৌকাবাইচ সমাপ্ত করে। এসময় ইছামতী নদীর দু-পাড়, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডাল, ব্রিজের রেলিংসহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী এ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় ১৪টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে। পরে সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইলে প্রতিযোগিতা করে। পরে সেমিফাইনালে সততা বনাম নয়নের মনি এবং একতা বনাম আল্লাহ ভরসার মধ্যে লড়াই হয়। সেমিফাইনালে জিতে আল্লাহ ভরসা এবং সততা ফাইনালে প্রতিযোগিতা করে। এতে আল্লাহ ভরসাকে দুই ধাপেই হারিয়ে সততা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় নয়নের মনি ৩য় এবং একতা ৪র্থ স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ নেওয়াজ জাকির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সমাজসেবক জোবায়দা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ, র‌্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বগুড়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ, গাবতলী মডেল থানার ওসি সনাতন সরকার, স্থানীয় চেয়ারম্যান ইউনুস আলী ফকির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন