জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসচ্ছল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)অ্যাড. কানাই লাল বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।


