ঢাকাMonday , 19 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারী বিএমডিএ’র দুই কর্মচারি গ্রেফতার

নগর প্রতিদিন
September 19, 2022 7:18 pm
Link Copied!

:: রাজশাহী ব্যুরো ::

রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএমডিএ’র দুই কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সাবইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ গত রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে বিএমডিএ’র ভাণ্ডাররক্ষক জীবন ও গাড়ি চালক সবুরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিএমডিএ’র ওই দুই কর্মচারিকে আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে আজ সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
রাজপাড়া থানা পুলিশ বিএমডিএ’র দুই কর্মচারিকে গ্রেফতারের পর ঢাকা থেকে দুপুরে রাজশাহী নিয়ে আসে। এরপর সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করে। এসময় আসামি পক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের হয়ে কোর্ট ইন্সপেক্টর শিখা খাতুন আসামিদের জামিনে বিরোধীতা করেন। পরে শুনানী শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুপুর ২টার দিকে রাজপাড়া থানা পুলিশ আসামিদের কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন