:: নারায়ণগঞ্জ প্রতিনিধি ::
আড়াইহাজারে নরিংদী গ্রামের খামার ব্যবায়ী সাখাওয়াত হোসেনের বাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (২৮ অক্টোবর ) বিকেলে তাদের বাড়িতে গরু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে পিটিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য এ হামলার পরিকল্পনা হয়েছিল বলে এলাকাবাসী মনে করছেন।
সাখাওয়াত হোসেন বলেন, ইয়াকুব এবং ইমরান একদল দুর্বৃত্ত সাথে লাঠি ও একটি পিস্তল নিয়ে জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। তারা দীর্ঘ দিন যাবত আমার ব্যবসা ধ্বংস করার জন্য হুমকি দিয়ে আসছে। বিভিন্ন সময় চাঁদা দিয়েও আমি ব্যবসা করতে পারছি না। তাদের অত্যাচারে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কোনো অভিযোগ আমলে নেয় না বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
এদিকে দুবৃর্ত্তরা গ্রামের ভিতরের দিক থেকে কৌশলে আমাদের বাড়িকে টার্গেট করে। একপর্যায়ে আমাদের বাড়ির দিকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে এসে দেখি অর্ধ-শতাধিক লাইট নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানের দিক থেকে লোকজন এগিয়ে আসছে।
এ ঘটনায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন সাংবাদিককে জানান, হামলার ঘটনায় আমরা শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মামলা আসেনি। মামলা বা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনি ব্যবস্থা নেবো।


