ঢাকাSunday , 19 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-৫: আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি, আগ্রহ নেই বিএনপিতে

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর প্রবেশ পথ ডেমরা-যাত্রাবাড়ি ও কদমতলীর একাংশ নিয়ে গঠিত সংসদীয়-১৭৮, ঢাকা -৫ আসনে নৌকার মনোনয়ন চান ডজন খানেক প্রার্থী। এ আসনে বহুভাগে বিভক্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে দলের মধ্যে বাড়তে থাকে বিভাজন। প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে উপনির্বাচনে দলীয় মনোনয়নে সংসদ সদস্য হন কাজী মনিরুল ইসলাম মনু। দলের মধ্যে একাধিক গ্রুপিংয়ের কারণে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে আলাদা ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লক্ষাধিক। তফসিল ঘোষণার আগ থেকেই এ আসনে নির্বাচনী আমেজ বিরাজ করছে। মনোনয়ন প্রত্যাশীরা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করছেন।

পূর্বে এ আসনটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হলেও বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করে যাচ্ছেন। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, প্রয়াত সংসদ সদস্যের ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মেহরীন মোস্তফা দিশি, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ হারুনুর রশিদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ, আব্দুল রাকিব ভূঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা।

বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল। এখানে প্রতিযোগিতা থাকবে। দল থেকে আমাকে মনোনয়ন দিবে এ বিশ্বাস আমার আছে। মনোনয়ন পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবো।

সাবেক ছাত্রনেতা কামরুল হাসান রিপন বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। আওয়ামী লীগের দুঃসময়ে মাঠে ছিলাম। জেল হাজতে থেকেছি তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি। এ ছাড়া করোনাকালীন সময়ে আমি ঢাকা -৫ আসনের মানুষের পাশে থেকে প্রায় ৩০ হাজার গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দেকে সঙ্গে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হয়ে ঢাকা-৫ আসন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দিব।

ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রায়ত সংসদ সদস্যের ছেলে মশিউর রহমান মোল্লা বলেন, আমার বাবা এ আসনের চার বারের এমপি ছিলেন। তিনি থাকাকালীন এ এলাকায় আওয়ামী লীগ সুসংগঠিত ছিল। গত উপনির্বাচনের পর থেকে আওয়ামী লীগের ছন্দপতন ঘটেছে। আমি দীর্ঘদিন থেকে বাবার আদর্শকে ধারণ করে আওয়ামী লীগকে আবার সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেছি। দলীয় নেতা কর্মীদের মধ্যেও উৎসাহ বেড়েছে। এ ছাড়া বাবা এমপি থাকাকালীন সময়ে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তার রেখে যাওয়া কাজগুলো আমি সম্পন্ন করবো।
দল আমাকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের সব নেতৃবৃন্দকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে ঢাকা-৫ আসনে নৌকাকে বিজয়ী করে আনবো।

নিউজটি শেয়ার করুন