ঢাকাFriday , 12 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুগ্ধতা ছড়াচ্ছে দেওন্দি চা বাগানের শাপলার বিল

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুগ্ধতা ছড়াচ্ছে দেওন্দি চা বাগানের বৃহৎ শাপলার বিল।প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই যে কারও মন কেড়ে নেয় জানি।আর সেখানে যদি দুটি কুঁড়ির একটি পাতা চায়ের রাজধানী খ্যাত সিলেট হয়।তবে তো আর কথাই নেই। খুব সহজে চোখে ভেসে ওঠে জাফলং, বিছনাকান্দি আর সাদাপাতরের অপরূপ দৃশ্য। নতুন রূপে মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রঘুনন্দন গভীর অরণ্যের দেওন্দি চা বাগানের শাপলার বিল।

ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্বাধীনতার স্মৃতিরাজ্য ও স্মৃতিবিজড়িত সৈয়দ নাসির উদ্দীন সিপাহসালার মুড়া বন্দ ১৬০ আউলিয়ার মাজার, পরীর বিল, গোগাউড়া দীঘি ইত্যাদি।এই সৌন্দর্য ও বিলগুলোকে কেন্দ্র করেই ভ্রমণপিপাসুদের কাছে এখন ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত দেওন্দি শাপলার বিল।দেখা যায় শরৎতের আগমণে শীতের শুরু পর্যন্ত লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষন করে। শাপলার বিল ঘোরার পাশাপাশি চারিদিকে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য সহজে কেড়ে নেয় পর্যটকদের মন।

এতে করে শীতের সিজনে শাপলার বিল ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি স্পট হয়ে উঠেছে শাপলার বিল। কারন শীতের সকালে ফুলে ফুলে লাল হয়ে যায় শাপলার বিল আর কুয়াশার চাদরে মোড়া লাল শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের জন্য উপযুক্ত সময়।

শাপলার রূপে মুগ্ধ হয়ে ঘুরতে আসা আল আমিন বলেন, যেকোন পর্যটকদের জন্য শাপলা বিল আকর্ষণীয় একটি স্থান।এখানে ঘুরতে না আসলে বুঝতেই পারতাম না যে অত্যন্ত সুন্দর একটি স্থান চুনারুঘাট উপজেলা তথা শাপলার বিল। যে কোন পর্যটকমহল এখানে আসলে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে।পারে দূরের পাহাড়, সোনালি আকাশ আর পাখির কিচির মিচির ডাক, এ যেন পৃথিবীর অপূর্ব এক টুকরো সৌন্দর্য রাজ্য।

এছাড়াও একাধিক পর্যটক বলেন, শাপলার অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার মত,তবে অনেকেই এ সৌন্দর্য কে টেনেটুনে শাপলা সংগ্রহ করতে গিয়ে নষ্ট করে ফেলছে।কারও দ্বারা যেনও এ সৌন্দর্য্য নষ্ট না হয় আপনাদের লক্ষ রাখতে হবে।

এ বিলসহ গভীর অরণ্যেে নতুন ব্রিজ থেকে চুনারুঘাট বাজার হয়ে, আবার বিশ্বরোড ধরে শানখলা দেওন্দি,লালচাঁন পানছড়ি রিসোর্ট হয়ে সিএনজি অথবা লেগুনা,অটোরিকশা করে যেতে পারেন শাপলার বিল।সেক্ষেত্রে ভাড়া পরবে মাত্র ৬০-১০০ টাকা টাকা এবং রিজার্ভে সিএনজি ভাড়া ১৫০-২০০ টাকা এর মধ্যে সেরে ফেলতে পারবেন।

নিরাপত্তা ও সংরক্ষণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা জানান, আপনার মাধ্যমে শাপলার বিষয়টি অবগত হলাম। অবশ্যই নিরাপত্তা ও সংরক্ষণ করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন