ঢাকাTuesday , 20 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের খালে ভাসছে বিষ দিয়ে মারা মাছ

নগর প্রতিদিন
September 20, 2022 9:30 pm
Link Copied!

:: মাসুদ রানা মোংলা ::
সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দিয়ে মারা মরা মাছ ভাসার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার দুপুরে তড়িঘড়ি করে করা এ তদন্ত কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার করা এ তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কোন ধরণের পাস পারমিট ছাড়া গোপনে একদল দুর্বৃত্ত দুই তিন দিন আগে সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দেয়। দুর্বৃত্তদের দেওয়া বিষে মাছ মরে তা ভেসে ওঠে খালের বিভিন্ন জায়গায়। খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা।
এরপর এ ঘটনায় মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন- চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান। অপর দুই সদস্য হলেন- জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের ফরেস্টার মিজানুর রহমান। এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ইতিমধ্যে এ দুর্বৃত্ত চক্রকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন