ঢাকাSaturday , 8 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

Link Copied!

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। শনিবার (৮জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
পরে সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, স্মার্ট ভূমি সেবায় প্রধানমন্ত্রীর ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রচার ও আগত সেবা প্রার্থীদের তথ্যকেন্দ্র ও সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে। এ সময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাধে ৪৩ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন