ঢাকাSaturday , 31 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিমুলিয়া ঘাট মুন্সীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচার বন্ধে সংবাদ সন্মেলন

Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাউসার তালুকদারের বিরুদ্ধে শিমুলিয়া ঘাটের চাঁদাবাজি নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠেনের ব্যাপারে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে বিএনপি নেতা কাউসার তালুদার বলেন, গত ৫ আগষ্ট সরকার পরির্তণের পর সারাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা এলাকা ও দেশ ছেড়ে পালিয়ে যাবার উপক্রম হয়। এসময় লৌহজংয়ের শিমুলিয়া ঘাট ইজারাদার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লাও গা ঢাকা দেন। পরে তিনি বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে ঘাট পরিচালনার সহযোগিতা চান। আমি গত ২০ আগষ্ট তার অনুরোধে সরকারী রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ৩শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এক চুক্তি বদ্ধে আবদ্ধ হয়ে ঘাট পরিচালনার সহযোগিতায় আবদ্ধ হই। কিন্তু এ বিষয়টিকে একটি বিশেষ মহল ও আমার দলীয় প্রতিপক্ষ আমার দীর্ঘ রাজনৈতিক অগ্রযাত্রার ইর্ষান্বিত হয়ে বিভিন্ন পত্র পত্রিার সাংবাদিকদের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি কখনও শিমুলিয়া ঘাটে চাঁদা বাজির সাথে জড়িত নই। আমি ঘাট ইজারাদারকে সরকারী রাজস্ব আদায়ে সহযোগিতা করেছি মাত্র।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের শাসন আমলে তিনি ১৩টি মামলার আসামী ছিলেল। অথচ আজ যখন আন্দোলনের সুফল পেয়ে অত্যাচার নির্যাতন মুক্ত হয়েছি, তখন একটি মহল আমার নামে মিথ্যা ও ষঢ়যন্ত্র করে আমাকে দলের কাছে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। যা কোন ভাবেই কাম্য নয়। পরিশেষে তিনি বলেন আমার বিরুদ্ধে কোন অভিযোগ পেলে সাংবাদিক ভাইয়েরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সংবাদ পরিবেশন করবেন। এতে সংবাদের বস্তু নিষ্ঠতা বজায় থাকবে।
চুক্তিপতে স্বাক্ষর করা স্বাক্ষী আবু হানিফ মাদবর চুক্তি পত্রের কথা স্বীকার করে বলেন, ঘাট পরিচালনায় ইজারাদার সুলতান মোল্লার সাথে চুক্তির কথাটি সঠিক।
শিমুলিয়া ইজাদার সুলতান মোল্লা বলেন, বিএনপি নেতা কাউসার তালুকদারের সাথে ঘাট পরিচালনার জন্য আমার সাথে একটি চুক্তি পত্র লিখিত ভাবে হয়। সে আমাকে ঘাট পরিচালনায় সহযোগিতা করছিল। কোন প্রকার প্রকার চাঁদাবাজির সাথে সে জড়িত ছিলনা।
সংবাদ সন্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, সংগঠনিক সম্পাদক আসলাম ঢালী, ইউপি যুবদলের সভাপতি মজিবুর রহমান খান লাভলু, সহসাধারণ সম্পাদক তানজিল খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতামাস শেখ, সাধারণ সম্পাদক ছালাম ঢালী, ৩ নং ওয়র্ডি বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, ৮ নং ওয়ার্ড সভাপতি মান্নান খলিয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি তাহের ফকির, ৭ নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুস ছালাম, ৫ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজা মিয়া আকন, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহান মৃধা, জাসাসের সভাপতি তানভীর খান, সাধারণ সম্পাদক রিপন বেপারী, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সোহাগ মৃধা ছাত্র দলের কুমারভোগ ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজ, স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন