ঢাকাMonday , 21 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ পালিত

Link Copied!

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৪ উপলক্ষেশহরের সি ও অফিস মোড়ে আজ সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় যাত্রীদের সুপেয় পানি, হেলমেট বিতরন ও ফার্স্ট এইড সুবিধা প্রদানে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে মোটরসাইকেল যাত্রীদের মাঝে হেলমেট বিতরন ও ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
পুলিশ কর্মকর্তা সায়লা আক্তার এর উপস্থাপনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, তিনি যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলে সেজন্য সকলকে উদ্ধুদ্ধ করার জন্য অফিসারদের কে নির্দেশ দেন । সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলো তিনি জানান ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন, অধ্যক্ষ আলমগীর রহমান, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সভাপতি, বিআরটিএ কর্মকর্তা মেহেদী হাসান, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ওসি সদর আব্দুস সোবহান, টিআই (প্রশাসন) সাইফুর রহমান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্হানীয় নেতৃবৃন্দ ও সাধারন জনগন।

নিউজটি শেয়ার করুন