ঢাকাWednesday , 9 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে গুলিতে নিহত জুতা শ্রমিক সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক ও শুনানি শেষে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে জুতা কারখানার শ্রমিক সজল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় চলতি বছরের ১৬ মে নিহত সজলের মা বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জন ব্যক্তিকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী সেই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামী।

আদালতের শুনানির ধার্য্য তারিখ বুধবার আইভীর জামিনের জন্য আবেদন করেন তার পক্ষের আইনজীবিরা।

জেলা আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন আইভীর পক্ষের আইনজীবিরা।

আইভীর পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “সাবেক মেয়র আইভীর জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলাম। স্বপক্ষে আমরা আদালতে যুক্তি উপস্থাপন করেছি। আমরা ন্যায়বিচার পাইনি। তবে আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করব”।

অপরদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, “গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় সাবেক মেয়র আইভীর নির্দেশে ছাত্র জনতার উপর হামলা হয়। সজল হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মামলায় আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন। এতে আইভী দীর্ঘদিন জেল হাজতে থাকবে বলে আমরা মনে করি”।

 

নিউজটি শেয়ার করুন