ঢাকাTuesday , 5 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধীদের ক্ষমা করলেও তাদের ভুলে যাইনি। শুধু আওয়ামী লীগ না, বিগত ১৭ বছর যে সকল রাজনৈতিক দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের বিচার বাংলার জনগন করবে। আমি একজন মুক্তি যোদ্ধা, দেশের প্রতি আমার গভির ভালবাসা অতিতেও ছিলো,এখনো আছে,ভবিষ্যতে ও থাকবে।

বাংলাদেশের সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবেন না। মঙ্গলবার বিকালে কেরাণীগঞ্জ জিনজিরাস্থ বিএনপির কেন্দ্রীয় ক্লাবের সামনে বিজয় র‌্যালীর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের দোসর ছিলো পুলিশ বাহিনী, তারা ভোট কেন্দ্র দখল করে দিতো। বর্তমান প্রজন্ম ভোট কি সেই সমন্ধে জানেনা। কারন তারা ভোট দিতে পারনি। জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে ।

বিজয় র‌্যালিত উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপূন রায়, বিএনপি’র প্রবীণ নেতা সাবেক কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের,বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশ্ররাফ, আরশাদ রহমান সপু,হাজী আসাদ খান, আমানুল্লাহ মাস্তান, যুবদল নেতা মাহাবুব আলম স্বাধীন,আতিকুর রহমান মানিক, শ্রমিকদল নেতা মোহাম্মদ শাহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন